ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু

0
77

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ১১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬ হাজার ৭৯১ জন।

রবিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭২০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৪৫২ জন, বাকি ২ হাজার ২৬৮ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here