৮ নির্মাতা নির্বাচনের জন্য মন্ত্রণালয়ের কমিটি

0
76

ওয়ার্কশপ ও ফিল্মমেকিং পরিচালনার জন্য ৮ জন নির্মাতাকে নির্বাচনের জন্য সরকারি বেসরকারি প্রতিনিধি নিয়ে কমিটি গঠন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। রবিবার (২৪ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয়ের তথ্যে জানানো হয়, সম্প্রতি এক সংবাদিক সম্মেলনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী মন্ত্রণালয়ের ৭টি অগ্রাধিকারমূলক কর্মসূচি ঘোষণা করেন। এ ঘোষণার আলোকে ৮টি বিভাগীয় শহরে ওয়ার্কশপ, ফিল্মমেকিং পরিচালনা এবং ৮টি কনটেন্ট নির্মাণের জন্য ৮ জন নির্মাতাকে নির্বাচন করার জন্য একটি সার্চ কমিটি গঠন করেছেন।

সার্চ কমিটির আহ্বায়ক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাফরিজা শ্যামাসহ বেসরকারি খাত থেকে বিষয় বিশেষজ্ঞ হিসেবে আছেন সাহিত্যিক ও গণযোগাযোগ শিক্ষক সুমন রহমান, চলচ্চিত্র পরিচালক তানিম নূর এবং চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক আদনান আল রাজিব।

এছাড়া কমিটিতে মন্ত্রিপরিষদ বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং মহাপরিচালক বাংলাদেশ শিল্পকলা একাডেমি সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here