ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে এমবাপে-ওয়েন

0
3

২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে কিলিয়ান এমবাপেকে বড় দাবিদারদের একজন মনে করছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার মাইকেল ওয়েন। ২০০১ সালে নিজেই এই পুরস্কার জেতা ওয়েনের মতে, লা লিগা ও বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় এমবাপের হাতে উঠতে পারে এবারের ব্যালন ডি’অর। গেট ফ্রেঞ্চ ফুটবল নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ওয়েন বলেন, ‘আমি মনে করি, ব্যালন ডি’অর জয়ের বড় সুযোগ আছে এমবাপের।’

রিয়াল মাদ্রিদের হয়ে ৪০ গোল করা এবং বিশ্বকাপে অসাধারণ পারফরম্যান্সের প্রসঙ্গ তুলে এমবাপের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল ওয়েনকে। উত্তরে তিনি বলেন, ‘লা লিগা ও বিশ্বকাপ—দুই আসরেই সর্বোচ্চ গোলদাতা হলে এই পুরস্কারের জন্য তাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।’

তবে এমবাপের পথে বাধাও দেখছেন ওয়েন। তার মতে, বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা এবং লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগের ট্রফি না পাওয়া এমবাপের বিপক্ষে যেতে পারে। তারপরও ব্যক্তিগত অর্জনের কারণে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে তাকে রাখতে হবে।

ওয়েন বলেন, ‘বিশ্বকাপের বছরে বড় কোনো শিরোপা না জেতা, লা লিগা কিংবা চ্যাম্পিয়নস লিগ না পাওয়া তার বিপক্ষে যেতে পারে। তবে তার এমন কিছু অর্জন আছে, যা তাকে ব্যালন ডি’অর জয়ের বড় দাবিদারদের কাতারে রাখে।’

২০০১ সালে ব্যালন ডি’অর জেতার অভিজ্ঞতা থেকে ওয়েন মনে করেন, পুরস্কারটি জিততে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সাফল্যও গুরুত্বপূর্ণ। তার মতে, এটি জিততে হলে অনেক কিছুই অনুকূলে আসতে হয় একজন খেলোয়াড়ের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here