‘জাদুকর’ নিয়ে আসছেন মোস্তাফিজুর নূর ইমরান

0
2

অভিনয়ে তিনি পাকা-দর্শকের মনে এই আস্থা তৈরি করে নিয়েছেন মোস্তাফিজুর নূর ইমরান। তবে অভিনয়ের বাইরে নির্মাণ নিয়েও তার বিশেষ ভালোলাগা আছে। ‘জ্বিনের বাচ্চা’ ওয়েব কনটেন্ট দিয়ে তার নির্মাণে অভিষেক হয়েছিল। সেটি প্রশংসাও পেয়েছিল বেশ।

এবার ইমরান নিয়ে আসছেন নতুন কনটেন্ট। নাম ‘জাদুকর’। গ্রামের এক জাদুকরের মধ্য দিয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটি প্রেক্ষাপট তুলে ধরবেন তিনি। সাইকোলজিক্যাল হরর গল্পটি লিখেছেন রাজীব হোসেন। এরই মধ্যে সম্পন্ন হয়েছে ‘জাদুকর’-এর শুটিং। তৈরি করা হয়েছে পোস্টারও। তবে বাকি রয়েছে প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি। মোস্তাফিজুর নূর ইমরান জানান, দেশের সব ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেই আলাপ করবেন। যেখানে সবকিছু মনমতো হবে, সেখান থেকেই সবে ‘জাদুকর’। এ কনটেন্টের নাম ভূমিকায় অভিনয় করেছেন শরীফ সিরাজ। আরো আছেন শাওয়ানা, আনোয়ার হক, রশিদ হারুন, হোসাইন জীবন, ফারজানা জলি প্রমুখ।

প্রসঙ্গত, মোস্তাফিজুর নূর ইমরানকে সর্বশেষ অভিনয়ে দেখা গেছে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’-এ। বিপুল প্রশংসিত সিনেমাটি এবার বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে। আসন্ন ৯৯তম অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে লড়বে ‘রইদ’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here