সাংবাদিক মুন্না মিয়ার মৃত্যুতে ডিএসইসির শোক

0
5

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক মানবকণ্ঠের সিনিয়র সাব-এডিটর এসএম মুন্না মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দিবাগত রাত ৩টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসির সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

রবিবার (২৫ অক্টোবর) এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ মুন্না মিয়ার আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান। তিনি কর্মজীবনে দৈনিক মানবকণ্ঠ ছাড়াও দৈনিক সমকাল, আমার দেশ, জাগরণ ও নয়া শতাব্দীসহ বিভিন্ন জাতীয় দৈনিকে অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন।

আজ বাদ জোহর বনশ্রী ৪ নম্বর রোডের ভুইয়াপাড়া কাঁচাবাজার মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে মেরাদিয়া মধ্যপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here