বুধবার(১ আগষ্ট) দুপুর ২টার দিকে বলই এলাকার রাস্তার পাশের একটি খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা অবস্থায় মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে, কে বা কারা হত্যা করে ৩-৪ দিন আগে এখানে ফেলে রেখে যায়।
তিনি আরোও জানান, নিহতের পরিচয় অনুসন্ধানে কাজ করছে পুলিশ। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।