সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, আরিফুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও নাঈম হাসান।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার।
দল থেকে বাদ পড়েছেন লিটন দাস, নাজুমল ইসলাম অপু আবু জায়েদ রাহী ও নাজমুল হাসান শান্ত।
জিম্বাবুয়ে সিরিজে খারাপ খেলায় বাদ পড়েছেন লিটন দাস। তবে টিকে গেছেন টেস্ট সিরিজে খারাপ করা ইমরুল কায়েস। এছাড়া টেস্টে অভিষেক হওয়া মিঠুন-আরিফুল-খালেদরা আছেন দলে।সৌম্যর সঙ্গে দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার নাঈম হাসান।
লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে সিরিজের চার ইনিংসে রান করেছেন মাত্র ৪৭। তাই তার জায়গায় দলে এসেছেন সৌম্য সরকার। এছাড়া ইমরুল কায়েস তার খেলা চার ইনিংসে ১০ রানের কোটা পেরোতে পারেননি। তবে তিনি ওয়ানডে সিরিজে ছিলেন ক্যারিয়ারের সেরা ছন্দে। আর তাই টিকে গেছেন দলে। তাছাড়া তামিম ফিরতে না পারায় ওপেনে অভিজ্ঞ ব্যাটসম্যান হিসেবে থাকছেন ইমরুল।
এদিকে এশিয়া কাপে ব্যর্থতার পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের দলে থাকলেও ব্যর্থ হন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। দলে সাকিবের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে তাইজুলের পাশাপাশি বাঁ-হাতি স্পিনার হিসেবে সুযোগ পান নাজমুল ইসলাম অপু। তবে সাকিব ফেরায় বাদ পড়েন তিনি।





