গতকাল শুক্রবার ব্রাজিলের দুটি ব্যাংকে ডাকাতির চেষ্টা হয়েছে। এ সময় গোলাগুলিতে ডাকাত ও জিম্মিসহ ১২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। দেশটির কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে।
ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ সিয়ারার মিলাগ্রেস শহরে শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে। মিলাগ্রেসের মেয়র লিয়েলসন লান্ডিন জানান, ডাকাতরা এক শিশুসহ চারজনকে জিম্মি করেছিল। জিম্মি করা ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য। তিনি জানান, অপরাধীরা জিম্মিদের হত্যা করে আর অপরাধীদের হত্যা করে পুলিশ।
তিনি জানান, অপরাধীরা জিম্মিদের হত্যা করে আর অপরাধীদের হত্যা করে পুলিশ।
স্থানীয় মেয়র লিয়েলসন ল্যানডিম ফোলহা ডে সাও পাওলো পত্রিকাকে বলেন, যে পাঁচজনকে জিম্মি করে রাখা হয়েছিল তারা একই পরিবারের সদস্য। এদের মধ্যে দু’জন শিশুও ছিল। তারা কাছাকাছি একটি বিমানবন্দর থেকে ফিরছিলেন। সে সময় ডাকাতরা তাদের জিম্মি করে।
এক বিবৃতিতে সেয়েরা রাজ্যের নিরাপত্তা সচিব অ্যান্ড্রে কোস্টা বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে নাকি ডাকাতদের গুলিতে তারা নিহত হয়েছেন তা নিশ্চিত নয়। অ্যান্ড্রে কোস্টা বলেন,
প্রাথমিক তথ্য থেকে এটা বোঝা যাচ্ছে যে, অপরাধীরা জিম্মিদের হত্যা করেছে আর অপরাধীদের হত্যা করেছে পুলিশ।




