দেশইনফো ডেস্ক: গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আজ তিন দিনব্যাপী উন্নয়ন মেলার (ডেভেলপমেন্ট ফেয়ার) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের উন্নয়ন মেলা ২০১৮ -এর প্রতিপাদ্য বিষয় ‘উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ’।
রাজধানীর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ময়দানে এবং প্রত্যেক জেলা ও উপজেলায় একই সময়ে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হওয়ার কথা। এবারের এই মেলায় ৩৬৬টি স্টল রয়েছে।
দেশের উন্নয়নের চিত্র দেশবাসীর কাছে তুলে ধরতে সারাদেশে চলছে উন্নয়ন মেলা। গত ১২ বছরের অগ্রগতি ও উন্নয়ন চিত্র তুলে ধরতে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে বসেছে এই মেলা।মেলা তদারকির জন্য ৬৪ জেলার ৪৬ জন সচিবকে দায়িত্ব দেয়া হয়েছে।
সরকারের সাফল্য ও দর্শন তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতেই এই মেলার আয়োজন করা হয়েছে। এছাড়া মেলায় সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা হবে।।
মেলায় মোট ৩৩০টি স্টল থাকবে। মেলায় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থা এসব স্টল স্থাপন করেছে। এছাড়াও মেলায় বিভিন্ন জেলার প্রতিনিধিরা তাদের জেলাকে ব্র্যান্ডিং করবেন। তারা তাদের জেলার ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি এবং পর্যটন ও বিনিয়োগ সুবিধার বিষয় তারা তুলে ধরবেন।
মেলার তিনদিনে তিনটি সেমিনার হবে। প্রথমদিন বিকাল ৫টায় হবে ‘বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।দ্বিতীয় দিনের সেমিনারটিও হবে একই সময়ে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ও টেকসই উন্নয়ন লক্ষ্য’ শিরোনামে।শেষ দিনে রয়েছে ‘শিক্ষিত জাতি সমৃদ্ধ দেশ শেখ হাসিনার বাংলাদেশ’ শীর্ষক সেমিনার।
মেলায় সরকারি সেবা প্রতিষ্ঠান, দপ্তর কিছু ‘ওয়ানস্টপ সার্ভিস’ সেবা দেবে। যেমন বিআরটিএ গাড়ীর নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স নবায়ন সেবা দেবে।পাসপোর্ট অধিদপ্তর মেলায় সরাসরি পাসেপোর্ট আবেদন গ্রহণ এবং পাসপোর্ট ফি গ্রহণ করবে। এছাড়াও ধর্ম মন্ত্রণালয়ের স্টলে ২০১৯ সালে হজে যেতে ইচ্ছুকরা নিবন্ধন করতে পারবেন।
এছাড়াও প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।