
আগামী সংসদ অধিবেশনে সংবিধান পরিবর্তন করে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী ঘোষণা করার দাবি জানিয়েছে ন্যাশনাল লেবার পার্টি এন এল পি।
বৃহস্পতিবার ৪ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, যেদিন বাংলাদেশ গায়ের ছেলে আর মায়ের ছেলে সম্মান ও গুরুত্ব পাবে। সেদিন বাঙালি জাতি প্রধানমন্ত্রীকে আজীবন প্রধানমন্ত্রীর ঘোষণার যুক্তিকতা বাস্তবে উপলব্ধি করবে । চাইনিজদের মত উন্নয়নশীল জাতি হতে হলে বাংলাদেশ স্থায়ী নেতৃত্তের গুরুত্ব অপরিসীম। কেননা নেতৃত্বের পরিবর্তন মানে উন্নয়নের অধঃপতন। তাই উন্নয়নের ধারাবাহিকতায় রাখতে হলে শেখ হাসিনাকে আজীবন প্রধানমন্ত্রী থাকতে হবে।
আয়োজক সংগঠনের মহাসচিব আবু সাঈদ এর সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন কাজী মাসুদ আহমেদ ,আবু আহাদ আল মামুন প্রমুখ।




