স্টাফ করেসপন্ডেন্ট: কমনওয়েলথের চিঠির উত্তর দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৫টা ২০মিনিটে বৈঠক শুরু হয়। শেষ হয় রাত ৮টায়।
নির্বাচনে যাওয়া নিয়ে কমনওয়েথে বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আমরা দেশের চলমান বিষয় নিয়ে কমনওয়েলথে একটি চিঠি দিয়েছিলাম। তারা সেই চিঠির জবাব দিয়েছে। আমরা এর জবাব দিবো।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন, এ বিএনপির স্থায়ীকমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমদ, ব্যরিস্টার
জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়।