
২০১৮-১৯ অর্থ বছরের কৃষি প্রণোদনার অাওতায় দেশের ৬৪ জেলায় ৬ লিখ ৯০ হাজার ৯৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৭৯ কোটি ৯৯ লাখ ৮২ হাজার ৪শ’ টাকার বীজ ডিএপি ও এমওপি সার দেবে সরকার।
রোববার সচিবালয়ে ২০১৮-১৯ অর্থ বছরের কৃষি প্রণোদনা কার্ক্রম সংক্রান্ত সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, অাজ এ প্রণোদনা ঘোষণা করা হলো। পর্যায়ক্রমে কৃষকরা এই সারের জন্য অর্থ পাবেন। মোবাইল ব্যাংকিংয়য়ের মাধ্যমেই কৃষকরা এই টাকা পাবেন।
কৃষিমন্ত্রী বলেন, গম, ভূট্টা, সরিষা, চিনাবাদাম, ফেলন, খেসারি, বিটি বেগুন, বোরো, শীতকালীন মুগ, গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল অাবাদে কৃষকদের উৎসাহিত করতেই এ প্রনদনা দেয়া হচ্ছে। এ প্রণদনার ফলে প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে পারবেন বলে অাশা করছি।
এ প্রণোদনা কার্যক্রম মঞ্জুরিকৃত অর্থ কৃষি মন্ত্রণালয়ের কাজেট বরাদ্দ থেকে দেয়া হবে। ফলে এ জন্য কোন অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে না বলেও জানান তিনি।




