মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর হিরো আলম বলেন, আমি আপনাদের বলেছি শেষ না দেখে যাবো না। তাই উচ্চ আদালতে আপিল করেছি। আইনের ওপর কেউ নেই। আপনাদের ভালোবাসা ও দোয়ায় রায় পেয়েছি।
আমি মাঠে থাকবো। আমার জন্য দোয়া করবেন। হিরোকে কিন্তু সহজে জিরো করা যাবে না। হিরো হিরোই থেকে গেলাম।
নির্বাচন কমিশনকে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার (১০ ডিসেম্বর) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চ এ আদেশ দেন।
মনোনয়ন পত্র বাতিলাদেশের বিরুদ্ধে গতকাল রোববার (৯ ডিসেম্বর) হাইকোর্টে রিট করেন বগুড়া-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী হিরো আলম।
তিনি আরো বলেন ,মনোনয়ন পত্র বৈধ ঘোষণার পর হিরো আলম বলেন, আমি আপনাদের বলেছি শেষ না দেখে যাবো না। তাই উচ্চ আদালতে আপিল করেছি। আইনের ওপর কেউ নেই। আপনাদের ভালোবাসা ও দোয়ায় রায় পেয়েছি।
আমি মাঠে থাকবো। আমার জন্য দোয়া করবেন। হিরোকে কিন্তু সহজে জিরো করা যাবে না। হিরো হিরোই থেকে গেলাম।
হিরো আলমের এক রিটের শুনানি নিয়ে আজ সোমবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশ দেন।
এর আগে গত ৬ ডিসেম্বর প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে হিরো আলমের আপিল নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।
গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাচন কর্মকর্তা হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। হিরো আলম সোমবার নির্বাচন কমিশনে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেন। আপিলের রায়ে হিরো আলমের প্রার্থিতা বাতিল হয়ে যায়। মনোনয়নপত্র বাতিল হওয়ায় কষ্ট পেয়েছিলেন হিরো আলম।
তার সেই কষ্ট আরও বাড়ল আপিলের রায়ে।আপিল শেষে হিরো আলম গণমাধ্যমকে বলেছিলেন, ষড়যন্ত্র করে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের পেছনে কোনো কারণ নেই।



