নরসিংদীর শিবপুর উপজেলায় ট্রাক চাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। শনিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী সড়কের পঁচারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শিবপুর থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে শিবপুরের ইটাখোলা মোড় থেকে মনোহরদী যাচ্ছিল। পথে পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাপায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হন।’





