ডোপ টেস্টে পজিটিভ ভারতের ক্রিকেটার

0
32

উত্তরাখণ্ডের বাঁহাতি পেসার রাজন কুমার তিনটি নিষিদ্ধ ড্রাগ বা পদার্থের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছেন। তিনি সর্বশেষ ২০২৫ সালের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে খেলেছিলেন। গতকাল (সোমবার) পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে।

ক্রিকেট বিশ্বে ডোপিংয়ের ঘটনা বেশ বিরল। এর আগে ২০১৯ সালে ভারতের হাই-প্রোফাইল ব্যাটার পৃথ্বী  নিষিদ্ধ পদার্থ ‘টারবুটালিন’ সেবনের দায়ে নিষিদ্ধ হয়েছিলেন। তিনি আট মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। যদিও তার দাবি ছিল যে তিনি ভুলবশত কাশির সিরাপে ওই পদার্থটি সেবন করেছিলেন।

২৯ বছর বয়সী রাজনের নমুনায় অ্যানাবলিক স্টেরয়েড ড্রস্টানলোন ও মেটেনলোন পাওয়া গেছে। এছাড়া তার নমুনায় ক্লোমিফেন পাওয়া গেছে, যা সাধারণত নারীদের বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা ফিরে পেতেও এটি সাহায্য করে।

ডোপিং রেকর্ডের দিক থেকে ভারতের অবস্থান বেশ উদ্বেগজনক। ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির বার্ষিক পরিসংখ্যান অনুযায়ী, ভারত টানা তিন বছর ডোপিং লঙ্ঘনকারী দেশগুলোর তালিকায় শীর্ষে ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here