দুই বছর পর আবারো সেই স্বপ্ন ভাঙ্গা গড়ার এশিয়া কাপ। ভারত-পাকিস্তান বড় ভাবনার কারণ হলেও, প্রতিপক্ষকে নিয়ে এতো ভাবনা নেই মুস্তাফিজের। উল্টো জানান দিলেন এবারের আসরেও বাংলাদেশ মসনদ জিততেই এসেছে।
ওয়ানডেতে আমরা ফেভারিট। টিম কম্বিনেশনটা আমাদের অনেক ভালো। আশা করি, আমাদের পারফরম্যান্সটাও ওইরকম ভালো হবে। সবাই খুব ফুরফুরে মেজাজে আছে। (উইন্ডিজের বিপক্ষে) টি-২০ এবং ওয়ানডে সিরিজ জিতেছি। এটাও আমাদের আশা দেবে।’
আল্লাহ’র ইচ্ছায় আমি সুস্থ আছি। মাঝে পায়ের ব্যথা ছিলো। এখন সবকিছু মিলিয়ে ভালোই যাচ্ছে।’ বলছিলেন কাটার মাস্টার।
ভারত-পাকিস্তান শক্তিশালী দল হলেও, এশিয়া কাপে বাংলাদেশ ক্রিকেট দলই ফেভারিট। ‘সময় সংবাদে এমনটাই জানিয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। নিজে কোন লক্ষ্য স্থির করেননি। মূলত দলের জয়ে ভূমিকা রাখতে চান। দারুণ আত্মবিশ্বাসী মোস্তাফিজ, আগের তুলনায় বেশ ছন্দে আছেন।





