সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে। হৃদরোগে আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে শনিবার বেলা ১১টা ২০ মিনিটে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মহসিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. জাহিদ জানান, চিকিৎসকের ছাড়পত্র অনুযায়ী তাকে কারাগারে নেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগে গত মঙ্গলবার সকালে বুকে ব্যথা অনুভব করায় সম্রাটকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে থাকে প্রথমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়।









