আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপিকে চায় না। তাদের আচার আচারণের কারণে প্রতিনিয়ত জনসমর্থন কমছে। তারা মানুষের কল্যাণে রাজনীতি করে না।
বিএনপির অপরাজনীতির উদাহরণ তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, হত্যা, খুনের রাজনীতি করা তাদের পুরনো দিনের অভ্যাস। এ ধরনের দল গণতন্ত্রে বিশ্বাস করে; এটা কখনো কেউ বিশ্বাস করবে না।
‘তারা ক্ষমতার রাজনীতি করে, ক্ষমতা পেলে সব ঠিক আর ক্ষমতা না পেলে কোন কিছুই না। তারা তাদের হিসেব মতই চলে। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না। তারা আইন মানে না, আদালত মানে না, পার্লামেন্ট মানে না। তাদের একমাত্র লক্ষ্য যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়া। আর ক্ষমতায় গিয়ে লুটপাট করা, আবারো হাওয়া ভবন তৈরি করা।’
ওবায়দুল কাদের জানান, আজ বিকেল ৩টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের পাশে তাকে দাফন করা হবে।
আওয়ামী লীগের শীতবস্ত্র কর্মসূচির ব্যাপারে তিনি জানান, তিনদিন ব্যাপী জানুয়ারির ১১, ১২, ১৩ তারিখ শীতবস্ত্র বিতরণ হবে।
শীতবস্ত্র বিতরণের জন্য দুটি টিম গঠন করা হয়েছে। আওয়ামী লীগের নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে। এ টিমে আরও আছেন রমেশ চন্দ্র সেন, মো. নাছিম।
বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এনামুর রহমান ও খালিদ মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, সায়েম খান ও সফুরা বেগম।
অন্য টিমে থাকবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, এসএম কামাল, আফজাল হোসেন, হাবিবুর রহমান সিরাজ, আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন।
এছাড়া ৬ তারিখ সাভারে ও ৭ তারিখ নোয়াখালীতে শীতবস্ত্র বিতরণ করবেন ওবায়দুল কাদের। এরপর তিনি সৈয়দপুরে টিমের সঙ্গে মিলিত হবেন।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে আছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, অ্যাডভোকেট আফজাল হোসেন, এস এম কামাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য এবি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।









