চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৯

0
233

চট্টগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারী ও শিশুসহ নয় জন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। রোববার রাতে নগরীর আকবর শাহ থানার উত্তর কাট্টলীর মুরাদ চৌধুরী বাড়ি এলাকার ছয় তলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মিজানুর রহমান (৪২), সাইফুর রহমান (১৮), পিয়ারা বেগম (৬৫), বিবি সুলতানা (৩৫), মাহের (৮), মানহা (২), সুমাইয়া (১৮), রিয়াদ (২২) ও সালমা জাহান (২১)।

আকবর শাহ থানার ওসি জহির হোসেন জানান, ছয় তলা ভবনের উপরের তলায় আগুনের সূত্রপাত হয়। পরে স্থানীয় লোকজন ওই বাসা থেকে দগ্ধ অবস্থায় নয়জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশন অফিসার কফিল উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। বাসার প্রতিটি কক্ষের বৈদ্যুতিক তার গলে গেছে। বিষয়টি আমরা আরও তদন্ত করে দেখছি।

যে নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে নারী ও শিশুসহ পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহযোগী অধ্যাপক রফিক উদ্দিন আহমেদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here