দেশে করোনায় আরও ২১ মৃত্যু

0
169

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৫ জনে।

এছাড়া, নতুন করে ২ হাজার ১১১ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১১৭ ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৫৯৮টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১৬ হাজার ৪৬৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৬ দশমিক ৯৫ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৪ এবং নারী সাতজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৪ হাজার ৮২৭ জন বা ৭৬ দশমিক ৯২ শতাংশ এবং নারী ১ হাজার ৪৪৮ জন বা ২৩ দশমিক শূন্য ৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৮৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমকি ৮৬ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here