আরব আমিরাত যাচ্ছেন না শান্ত

0
4

চলমান এশিয়ান গেমস খেলতে বাংলাদেশ দল এখন জাপানে। জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েই জাপানে গেছে লিটন দাসের দল। এই দলের সঙ্গে ছিলেন নাজমুল হোসেন শান্তও। তবে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে এই টপ অর্ডার ব্যাটারকে।

শারীরিক অসুস্থতার জন্য গতকাল জাপান থেকে দেশে ফিরেছেন তিনি। বর্তমানে দেশেই বিশ্রামে রয়েছেন শান্ত। আগামীকাল আরব আমিরাতের উদ্দেশে দেশে ছাড়বে বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াড।

দলের সঙ্গে শুরুতে যাওয়া হচ্ছে না টেস্ট অধিনায়কের। মিস করতে পারেন আফগানিস্তানের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচও। আগামী ৯ অক্টোবর শুরু হবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। আশা করা হচ্ছে তার আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন শান্ত। একমাত্র টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই : নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here