সাংবাদিক শফিকুর রহমান আর নেই

0
3

বীর মুক্তিযোদ্ধা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, চাঁদপুর -৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ শফিকুর রহমান আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুপুর আড়াইটার দিকে বনানীর নিজ বাসায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আজ রাত বাদ এশা গুলশান সোসাইটি জামে মসজিদে (রোড নম্বর ৬৩, গুলশান-২) শফিক ভাইয়ের জানাজার আয়োজন করা হয়েছে। তার একমাত্র মেয়ে আমেরিকা থেকে আগামীকাল ঢাকায় পৌঁছালে দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ধারণা করা হচ্ছে, শফিক ভাইয়ের ইচ্ছা অনুযায়ী আগামী পরশু তার গ্রামের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জে তাকে সমাহিত করা হতে পারে।

উল্লেখ্য, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সাবেক এমপি মুহাম্মদ শফিকুর রহমান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হৃদরোগে ভুগছিলেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here