নাটোর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদহে উদ্ধার করেছে পুলিশ।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরর্দিশক (এসআই) তরিকুল ইসলাম জানান, রবিবার সকালে গুরুদাসপুর উপজলোর তালবাড়িয়া এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিয়ে খবর দেয়।
পরে হাইওয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল র্মগে প্রেরণ করা হয়েছে। তবে অজ্ঞাত ব্যক্তির পরিচয় নিশ্চিত হতে বিভিন্ন থানায় র্বাতা পাঠানো হয়েছে।