সালেম সুলেরী: অামেরিকায় তিনবাংলা’র আন্তর্জাতিক রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। নিউইয়র্কের কুউন্স কাউন্টিতে নিবন্ধিত হলো সংগঠন। ফলে বিশ্বের রাজধানী নিউইয়র্ক থেকে চলবে ব্যাপকতর কার্যক্রম।
নিউইয়র্ক শাখার আহ্বায়ক পদে আছেন সংস্কৃতিসেবী নার্গিস আহমেদ। নিউইয়র্কস্হ বাংলাদেশ সোসাইটির সাবেক নির্বাচিত সভাপতি তিনি। যুগ্ন আহ্বায়ক কথাসাহিত্যিক শরীফ মাহবুুবুল আলম। সদস্য সচিব কবি-অনুবাদক-কন্ঠশিল্পী রওশন হাসান।
প্রেসিডিয়াম-প্রধান’ পদে কবি জাহিদুল হক। নির্বাহী সভাপতি ৯২ গ্রন্থের লেখক আফরোজা পারভীন। মহাসচিব পদে লেখক ও অতিরিক্ত সচিব গোলাম শফিক। পরিচালনা-পদে পল্লীকবিপুত্র খুরশীদ আনোয়ার জসীমউদ্দীন এবং সর্বকবি ফরিদা মজিদ, জাহাঙ্গীর ফিরোজ, হালিম আজাদ, বুলবুল মহলানবীশ, আসলাম সানী, সরকার মাহবুব, রহিমা আখতার কল্পনা, দারা মাহমুদ, ফেরদৌস সালাম, রানা জামান, শাফাত শফিক, মনসুর আজিজ, মিনা মাশরাফী, রফিক আখন্দ, শ্রুতি খান প্রমুখ।
এছাড়া মুক্তিযোদ্ধা-লেখক নূরুদ্দিন শেখ, বাচিকশিল্পী সীমা ইসলাম, ফারহানা সুমি, কামরুন্নাহার সোমা প্রমুখ। ‘তিনবাংলা’র ভারত শাখার উন্মোচন হয় ২০১২ সালে। প্রথম সভাপতি প্রখ্যাত লেখক-অধ্যাপক নবনীতা দেব-সেন।
প্রেসিডিয়াম প্রধান কবি রাণা চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদক অধ্যাপক-কবি ড. সত্যপ্রিয় মুখোপাধ্যায়। সম্পাদকমন্ডলী সর্বকবি অরূপ পান্তি, পদ্যকার দীপ মুখোপাধ্যায়, ড. ভারতী বন্দোপাধ্যয়, আনসার-উল-হক প্রমুখ।
বাংলাদেশ-ভারত-প্রবাসবাংলা’র সংগঠন ‘তিনবাংলা’। প্রতিষ্ঠা ২০০৩-এর ১৯ ফেরুয়ারি, ঢাকার নিউজব্যাংক হলে। প্রধান অতিথি ছিলেন কিংবদন্তী ভাষাসৈনিক কমরেড আব্দুল মতিন। বিশেষ অতিথি একুশে পদকপ্রাপ্ত চার লেখকব্যক্তিত্ব।
যথা সর্বকবি আসাদ চৌধুরী, আল মুজাহিদী, নির্মলেন্দু গুণ, মু. নূরুল হুদা। ভারত বাংলা’র সম্মানিত অতিথি ছিলেন পা’চজন। যথা– কবি রাজনীতিক অমৃত মাইতি। ‘নতুন কবি সম্মেলন’ সম্পাদক, সংগঠক কবি শ্যামলকান্তি দাশ। আনন্দবাজার-খ্যাত কবি রতনতনু ঘা’টী। নান্দনিক পদ্যকার প্রয়াত অপূর্ব দত্ত। খ্যাতিমান ছড়ালেখক দীপ মুখোপাধ্যায়।