আইপিএলে কে কত টাকার পুরস্কার জিতলেন?

0
234

পর্দা নামল আইপিএলের ত্রয়োদশ আসরের। মঙ্গলবার আসরের ফাইনালে দিল্লিকে হারিয়ে পঞ্চমবারের মতো শিরোপা ঘরে তুলল মুম্বাই ইন্ডিয়ান্স। আর প্রথমবার ফাইনালে উঠে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হল দিল্লিকে।

আইপিএল মানেই অর্থের ছড়াছড়ি। বিশ্বের সবচেয়ে জমজমাট এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরে তাই পুরস্কার মূল্যটাও বেশি। যদিও করোনার কারণে তাতে কিছু টান পড়েছে। তাতেও টুর্নামেন্টের জৌলুশ একেবারে ম্লান হয়ে যায়নি। দলীয় ও ব্যক্তিগত মিলিয়ে এবার ফাইনালে ৫১ কোটি ৩ লক্ষ ভারতীয় রুপির পুরস্কার বিতরণ করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫৮ কোটি টাকা।

এক নজরে দেখে নেয়া যাক কে কতটা প্রাইজমানি পেয়েছেন—

দলীয় অ্যাওয়ার্ড ও প্রাইজমানি:
চ্যাম্পিয়ন— মুম্বাই ইন্ডিয়ান্স (২০ কোটি রুপি)।
রানার্স আপ— দিল্লি ক্যাপিট্যালস (১২.৫০ কোটি রুপি)।
তৃতীয় স্থান— সানরাইজার্স হায়দ্রাবাদ (৮.৭৫ কোটি রুপি)।
চতুর্থ স্থান— রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৮.৭৫ কোটি রুপি)।
ফেয়ার প্লে অ্যাওয়ার্ড— মুম্বাই ইন্ডিয়ান্স (প্রাইজমানি নেই)।

ব্যক্তিগত অ্যাওয়ার্ড ও প্রাইজমানি:
অরেঞ্জ ক্যাপ উইনার (সর্বোচ্চ রান সংগ্রাহক)— লোকেশ রাহুল (১০ লাখ রুপি)।
পার্পল ক্যাপ উইনার (সর্বোচ্চ উইকেট শিকারী)— কাগিসো রাবাদা (১০ লাখ রুপি)।
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন— দেবদূত পাড্ডিকাল (১০ লাখ রুপি)।
ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন— জোফরা আর্চার (১০ লাখ রুপি)।
সুপার স্ট্রাইকার অব দ্য সিজন— কিয়েরন পোলার্ড (১০ লাখ রুপি)।
পাওয়ার প্লেয়ার অব দ্য সিজন— ট্রেন্ট বোল্ট (১০ লাখ রুপি)।
গেম চেঞ্জার অব দ্য সিজন— লোকেশ রাহুল (১০ লাখ রুপি)।
ম্যান অব দ্য ফাইনাল— ট্রেন্ট বোল্ট (৫ লাখ রুপি)।
সর্বোচ্চ ছক্কা— ইশান কিশান (১০ লাখ রুপি)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here