এশিয়ান গেমসে স্বর্ণ জিতল ভারত

0
2

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটেও স্বর্ণ জিতল ভারত। এর আগে ভারতের নারী দলও এই টুর্নামেন্টে স্বর্ণ জিতে নেয়। জাপানের নিশিনে শনিবার ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়েছে ভারত। এই ম্যাচেও হাত মেলাননি দুদেশের ক্রিকেটাররা। এই হারে রুপার পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে পাকিস্তানকে। এটাই অবশ্য এশিয়ান গেমসে তাদের সেরা সাফল্য।

টস জিতে ভারতের হয়ে উড়ন্ত সূচনা করেন অভিষেক শর্মা। দুই ছক্কায় বৈভব সূর্যবংশী ১৫ রান ও সাঞ্জু স্যামসন ২ রানে বিদায় নিলেও রানের গতি ধরে রাখেন এই ওপেনার। ৭ ছক্কা ও ৩ চারে তার ব্যাট থেকে আসে ২৮ বলে ৬১ রানের ইনিংস।

এরপর কিষান আউট হওয়ার পর মাঝের ৫ ওভারে রান আসেনি। টানা পাঁচ ওভার বাউন্ডারির দেখা পায়নি ভারত। এই সময় শ্রেয়াস আয়ার ২৪ বলে ২১ ও ইশান কিষান ১৮ বলে ২০ রান করেন। শেষ দিকে ঝড় তুলে ভারতকে ২১১ রানে বড় সংগ্রহ এনে দেন তিলক ভার্মা ও শিভাম দুবে। দুবে ১৫ বলে দুটি করে ছক্কা চারে ২৭ রানে আউট হলেও ২২ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৫১ রানে অপরাজিত থাকেন তিলক।

লক্ষ্য তাড়ায় শুরুতে গতি পায়নি পাকিস্তানের ইনিংস। ৬ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৯ রান। এরপর সাইম আয়ুব ও হাসান নেওয়াজ ৪৮ বলে ৮৭ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান। তবে জয়ের রাস্তা তৈরি হয়নি।

সাইম ফেরেন ২২ বলে ২৯ রান করে। ম্যাচের শেষ বলে নেওয়াজ আউট হওয়ার আগে একাই লড়াই টেনে নেন। ২৪ বছর বয়সী ডানহাতি ব্যাটারের ৫১ বলে ৯৬ রানের ইনিংসটি ৫টি চার ও ৭ ছক্কায় সাজানো। তবে জয়ের জন্য সেটি পর্যাপ্ত ছিল না। ফলে ১৯ রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here